ভুলে গুলি ছুটে এপিবিএন সদস্য আহত
অস্ত্র পরীক্ষার সময় ভুলবশত গুলি ছুটে আহত হয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একজন সদস্য। রোববার দিবাগত রাতে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে এ ঘটনা ঘটে।
আহত এপিবিএন কনস্টেবলের নাম রহিমউদ্দিন। তার বুকের ডানপাশে গুলিটি লাগে।
সোমবার ভোরে আহত অবস্থায় রহিম উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিউটি পরিবর্তনে অস্ত্র পরীক্ষার সময় ভুলবশত গুলি বেরিয়ে সে আহত হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বক্ষব্যাধি হাসপাতালে নেয়া হয়েছে।
এআর/এআরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের