চকবাজারে মাদকসহ আটক ১
রাজধানীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ও মাদক বিক্রির টাকাসহ রফিকুল ইসলাম পান্নু (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) শারমিন জাহান জানান, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানাধীন ৩৯/১ উমেশ দত্ত রোডের একটি পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা পান্নুকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, চারটি মোবাইল ফোন ও মাদক বিক্রির এক লাখ ১২ হাজার ৯৭৮ টাকা উদ্ধার করা হয়েছে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এএসপি শারমিন।
জেইউ/এমবিআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪