জাফর ইকবালের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, নিরাপত্তার মধ্যে জাফর ইকবালের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না।
শনিবার সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাফর ইকাবালের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। মশাল মিছিলটি শাহবাগ থেকে কাটাবন গিয়ে পুনরায় শাহবাগ এসে শেষ হয়। এতে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
ইমরান বলেন, জাফর ইকবালের ওপর হামলার ঘটনা প্রমাণ করে দেশের প্রগতিশীল মানুষরা নিরাপদ নয়। আমরা কেউ নিরাপদ নই।
তিনি আরও বলেন, ২০১৫ সালে অভিজিতের ওপর যখন হামলা হয় তখনই আমরা বলেছিলাম জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দেয়া হলে যে কারো ওপর হামলা হবে। তারই প্রমাণ আজকের হামলা।
ইমরান বলেন, বিভিন্ন সময় যখন হামলা হয় তখন আমরা দেখেছি কীভাবে সেগুলোকে ধামাচাপা দেয়া হয়েছে। কীভাবে বিচারহীনতার সংষ্কৃতিকে লালন করা হয়েছে। এ সময় তিনি আগামীকাল বিকেল ৪টায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।
উল্লেখ্য, শনিবার বিকেলে লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করা হয়। আহতাবস্থায় জাফর ইকবালকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এমএইচ/এএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদুল আযহার পরেই শুরু হচ্ছে বর্জ্য থেকে গ্যাস-বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প
- ২ শহীদ মিনারে রাকিব হত্যা, নেপথ্যে নারী-মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্বের ইঙ্গিত
- ৩ সরকারি-বেসরকারি ভবনে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন
- ৪ মধ্যপ্রাচ্য সংকটে শাহ আমানতে আরও ৮ ফ্লাইট বাতিল
- ৫ ২০ বছর পর চাকরিতে যোগদানের সুযোগ পাচ্ছেন ৩৩০ সার্জেন্ট-এসআই