নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার সুপারিশ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সঙ্গে জেলা ও উপজেলা কার্যলয়ের ই-সার্ভিসের সংযোগ স্থাপন কর্মসূচি আরো জোরদার করার সুপারিশ করা হয়।
বৈঠক সূত্রে জানান যায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে দরিদ্র ও দুস্থ মহিলাদের জন্য প্রদত্ত সেলাই মেশিনগুলো সদর দপ্তরের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে প্রদান করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এছাড়া কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল আরো স্বচ্ছতার সাথে প্রদানের জন্য জন্মনিবন্ধন সনদের ভিত্তিতে প্রদানের সুপারিশ করা হয়।
সর্বশেষ - জাতীয়
- ১ কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
- ২ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৩ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৪ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৫ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক