গুলশানে দুই নারীর মরদেহ উদ্ধার
রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, তারা মা-মেয়ে।
মঙ্গলবার রাতে উত্তর কালাচাঁদপুর খাঁপাড়ার একটি ভবনের চারতলা থেকে মরদেহ দুটি উদ্ধার করে গুলশান থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক।
তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর গারো সম্প্রদায়ের এই দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহ দুটিতে আঘাতে চিহ্ন রয়েছে। তাদের খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।
জেইউ/জেডএ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪