আধুনিক সরঞ্জাম পাচ্ছে ফায়ার সার্ভিস
আধুনিক অগ্নি নির্বাপনী ও উদ্ধার সরঞ্জাম পাচ্ছে ফায়ার সার্ভিস। দেশের ১৫৬টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ৩২ ধরনের আধুনিক সরঞ্জাম দেয়া হবে। যা কিনতে ব্যয় হবে ২৮২ কোটি ৫৩ লাখ টাকা।
সম্প্রতি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের এ সংক্রান্ত একটি প্রস্তাবসহ ছয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান বলেন, ফায়ার ও সিভিল ডিফেন্স স্টেশনে ৩২ ধরনের সরঞ্জাম দেয়া ছাড়াও সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ৭৪৪৮টি তাঁবু কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। তাঁবু কিনতে ব্যয় হবে ৫৯ কোটি টাকা।
একই মন্ত্রণালয়ের জন্য চলতি অর্থবছরে ৪২ কোটি টাকা ব্যয়ে ৩ হাজার ১৯ টন ঢেউটিন কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
এএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘হঠাৎ খেয়াল করলাম প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে নাটকটি উপভোগ করছেন’
- ২ কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ
- ৩ বর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: চসিক মেয়র
- ৪ শিশুদের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রীর পরিবার
- ৫ শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী