এবার ‘কনটেইনার রেল’ চলবে ভারত-বাংলাদেশের মধ্যে
আগামীকাল মঙ্গলবার থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে পরীক্ষামূলকভাবে চলবে কনটেইনার রেল। ভারতীয় রেলের এক মুখপাত্র জানান, এর আগে বাংলাদেশের সঙ্গে এই ধরনের কোন রেল যোগাযোগ ছিল না। এই কনটেইনার রেল যাতায়াত করবে পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার গেদে ও বাংলাদেশের দর্শনা সীমান্ত দিয়ে।
ভারতীয় পূর্ব রেল সদর দপ্তরের একটি মেইল বার্তায় জানানো হয়, ৩ এপ্রিল (মঙ্গলবার) পরীক্ষমূলক এই ট্রেনটি কলকাতার কাটাপুর ভারতীয় রেল কনটেইনার টার্মিনাল থেকে প্রথম বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। রেলের শীর্ষস্থানীয় কর্মকতারা পরীক্ষামূলক এই কনটেইনার রেলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
পূর্ব রেলের প্রধান জনসংযোগ কর্মকতা রবি মহাপাত্র জানান, এতদিন বাংলাদেশে পণ্য পরিবহনে রেলের রেক যেত। এবার থেকে কনটেইনারবাহী এই বিশেষ ট্রেন যাবে।
ওআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪