নেপালে প্রাণ হারানো সাংবাদিক ফয়সালের জন্য দোয়া
নেপালে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মরহুম আহমেদ ফয়সালের স্মরণে আজ (সোমবার) দুপুর ২টায় ক্র্যাব কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে মরহুমের রূহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন গণপূর্ত ভবন জামে মসজিদের ইমাম হাফেজ মো. হুমায়ূন কবীর।
দোয়া মাহফিলে ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি মাসুম মিজান, সাধারণ সম্পাদক সরোয়ার আলম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শাহরিয়ার আরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান, দফতর সম্পাদক রুদ্র রাসেল, কার্যনির্বাহী সদস্য আলাউদ্দিন আরিফ ও খন্দকার হানিফ রাজা, সিনিয়র সদস্য হাসান মাহমুদসহ ক্র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
এমইউ/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের