ঢাকায় রাতের ট্রাক কেড়ে নিল সেবিকার জীবন
ফাইল ছবি
রাজধানীর ধানমন্ডি এলাকায় ট্রাকের ধাক্কায় মাসুদা আক্তার (৩৫) নামে এক সেবিকা নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় ধানমন্ডির শেখ জামাল মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় রোজিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্থানীয়রা। রাত ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী মো. জামাল হোসেন জাগো নিউজকে জানান, তাদের গ্রামের বাড়ি বরিশাল। ঢাকায় পরিবাগ এলাকায় পরিবার নিয়ে থাকেন। মগবাজার ইস্কাটনে একটি ক্লিনিকের সেবিকা হিসেবে কাজ করতেন তার স্ত্রী মাসুদা আক্তার।
পুলিশের ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ্ মিরাজ উদ্দীন জাগো নিউজকে বলেন, মাসুদা এক আত্মীয়কে রিকশায় করে আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। সেসময় পেছন থেকে একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
'ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মাসুদার আত্মীয় ও রিকশাচালক আশঙ্কামুক্ত রয়েছে-' বলেন এসআই ।
এআর/জেডএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের