ভাটারায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষ : ২৭ জনের নামে মামলা
ছবি-প্রতীকী
রাজধানীর ভাটারা থানার বেরাইদে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মঙ্গলবার বাড্ডা থানায় জাহাঙ্গীর চেয়ারম্যান বাদী হয়ে এ মামলা করেন।
বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই পক্ষের সংঘর্ষে নিহতের চাচাতো ভাই ও বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান এবং বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২৭ জনের নামে মামলা করেন। মামলায় এক নম্বর অাসামি করা হয়েছে ফারুক অাহমেদ ওরফে ভাগ্নে ফারুক, মহসিনসহ ২৭ জন। মামলা নম্বর-২৭।
গত রোববার বিকেলে এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এবং স্থানীয় সংসদ সদস্য রহমতউল্লাহ’র পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হন। নিহত ব্যক্তির নাম কামরুজ্জামান দুখু।
জেইউ/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব