গোপন বৈঠকের সময় বিএনপির ১৭ নেতাকর্মী আটক
রাজধানীর বাংলামোটর থেকে বিএনপির ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব।
বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান, বাংলামোটর রুপায়ন টাওয়ারে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়েছে।
তিনি আরও জানান, গোপন বৈঠকের কারণ জানার চেষ্টা চলছে। এছাড়া আটককৃতদের অধিকাংশই বিভিন্ন মামলার আসামি।
জেইউ/এএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪