মাঝারি ধরনের বৃষ্টি হত পারে
আবহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়ার এই পূর্বাভাস শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছীতে ২০ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২২ মিনিটে, সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে।
এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ তারাবির নামাজে স্বামী, বাড়িতে ডাকাতের হানায় প্রাণ গেলো স্ত্রীর
- ২ অসহযোগ আন্দোলনের ডাক, স্পষ্ট হয় স্বাধীনতার পথরেখা
- ৩ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীকে ফের ফোন বাহরাইনের মন্ত্রীর
- ৪ ক্ষেপণাস্ত্রের ভিডিও না করতে কুয়েত প্রবাসীদের অনুরোধ দূতাবাসের
- ৫ বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরিতে ত্রিশালে ক্রীড়া কমপ্লেক্স গড়ছে বিওএ