ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীকে ফের ফোন বাহরাইনের মন্ত্রীর

কূটনৈতিক প্রতিবেদক | প্রকাশিত: ১১:২৭ পিএম, ০২ মার্চ ২০২৬

ইরানের পাল্টা হামলায় বাহরাইনে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আবারও টেলিফোন করেছেন তিনি।

সোমবার (২ মার্চ) রাতে ড. খলিলুর রহমানকে আবারও টেলিফোন করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

টেলিফোন আলাপে বাহরাইনের মন্ত্রী ইরানের নিক্ষিপ্ত মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। একই সঙ্গে বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

আরও পড়ুন
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার আশ্বাস আমিরাত-কাতার-কুয়েত-বাহরাইনের 
মধ্যপ্রাচ্যে হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭ 

আলোচনায় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তার সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় সহযোগিতা ও সহমর্মিতার জন্য বাহরাইন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

এর আগে আজ সোমবার বিকেলেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে কথা হয়।

জেপিআই/কেএসআর