দুই ‘জেএমবি সদস্য’ আটকের দাবি র্যাবের
রাজধানীর আরামবাগে অভিযান চালিয়ে বুধবার রাতে দুই নারী জেএমবি সদস্যকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় দু’জনের কাছ থেকে জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে নারায়াণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক আশিক বিল্লাহ।
আটকরা হলেন, ময়মনসিংহের হামিদ উদ্দিন রোডের রুবাইয়া বিনতে নুর উদ্দিন ওরফে হুরের রাণী ওরফে লাবিবা (২০) ও একই জেলার ফুলবাড়িয়া থানার শ্রীপুরের নাঈমা আক্তার ওরফে হিমালয়ের কন্যা (২৫)।
র্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক আশিক বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে দুই নারী জেএমবি সদস্যকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শাহাদাৎ হোসেন/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ চলমান যুদ্ধের প্রভাব নিয়ে কুয়েতে বাংলাদেশ-তুরস্ক আলোচনা
- ২ ছাত্র-জনতার আন্দোলনের ক্যাপ্টেন তারেক রহমান: মীর শাহে আলম
- ৩ ৯ তারিখ নয়, স্বাধীনতা পুরস্কার দেওয়া হবে ১৬ এপ্রিল
- ৪ পররাষ্ট্রমন্ত্রীর ভারত ও মরিশাস সফর নিয়ে যা জানালেন মুখপাত্র
- ৫ প্রয়োজনে আগামী মাস থেকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির চিন্তা করবে সরকার