এসআই পদে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ ২৬৪৫৭
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে নিয়োগের জন্য প্রাথমিক বাছাই ও স্বাস্থ্য পরীক্ষায় ২৬ হাজার ৪৫৭ জনকে বাছাই করা হয়েছে। আগামী ৭, ৮ ও ৯ আগস্ট তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার পুলিশ সদর দফতর থেকে এআইজি নজরুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের চলমান নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে হচ্ছে। এতে কোনো প্রভাবশালী ব্যক্তি বা মহলের হস্তক্ষেপের সুযোগ নেই।
প্রতারক বা দালালের খপ্পরে না পড়ের এসব প্রতারকদের ব্যাপারে সংশ্লিষ্ট এলাকার পুলিশকে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করা হয় এতে।
গত ২৭ জুলাই এসআই পদে নিয়োগের জন্য প্রাথমিক বাছাই ও স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪