বাগেরহাট-৩ উপনির্বাচন ২৬ জুন
শূন্য হওয়া বাগেরহাট-৩ (রামপাল-মংলা) সংসদীয় আসনের উপনির্বাচন ২৬ জুন। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৪ মে। বাছাই ২৭ মে ও প্রত্যাহারের শেষ দিন ৩ জুন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. নুরুজ্জামানকে সেখানকার রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, ওই আসনের সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক এমপি পদ ছেড়ে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হন। মঙ্গলবার তিনি বিএনপির প্রার্থীকে পরাজিত করে মেয়র হন। এ কারণে আসনটি শূন্য রয়েছে।
এইচএস/এমআরএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মুক্তি আন্দোলন তীব্র, পাকিস্তান দিবসের কর্মসূচি বাতিল ঘোষণা
- ২ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ
- ৩ দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী
- ৪ সবাই প্রধানমন্ত্রীকে ভুল বোঝায়, আমরা যেন ওই ট্র্যাপে আর না পড়ি
- ৫ ঈদযাত্রার নিরাপত্তায় মাঠে থাকবে সোয়াট, ডগ স্কোয়াড, অশ্বারোহী পুলিশ