পুলিশের আরও ৩ এসপিকে বদলি
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৯ জনকে বদলির ৩ দিনের মাথায় বাংলাদেশ পুলিশের আরও তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এক আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত পুলিশ কর্মকর্তারাদের মধ্যে খুলনা জেলার এসপি মো. নিজামুল হক মোল্যাকে ১ম আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরার অধিনায়ক, ১ম এপিবিএনের অধিনায়ক মো. ফরিদুল ইসলামকে নৌ-পুলিশের (ঢাকা) এসপি হিসেবে, খুলনা জেলা পুলিশের এস. এম. শফিউল্লাহকে খুলনা জেলার এসপি হিসেবে বদলি করা হয়েছে।
আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে বিভিন্ন জেলার ১৯ এসপিকে বদলি করা হয়।
এআর/এসএইচএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব