ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ
ফাইল ছবি
রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠের পাশে পরিত্যক্ত একটি ককটেলের বিস্ফোরণের ঘটেছে। এ সময় সেখান থেকে আরও ৪টি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে ককটেল বিস্ফোরণের খবরে ডিএমপি'র বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত অবস্থায় চারটি ককটেল উদ্ধার করে।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, স্কচটেপে মোড়ানো অবস্থায় ককটেলগুলো আবাহনী মাঠের পাশে ফুটপাতে পড়েছিল। দুপুর তিনটার দিকে একটি ককটেল বিস্ফোরণের খবরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল আরও চারটি ককটেল উদ্ধার করে। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।
জেইউ/ওআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড