বেইলী রোডে ৩ ককটেল বিস্ফোরণ
রাজধানীর বেইলী রোড সংলগ্ন হক বেকারির সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। রমনা থানার ডিউটি অফিসার এসআই মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেইলী রোড হক বেকারির সামনে একদল যুবক মোটরসাইকেল যোগে এসে ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটান। তবে তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ককটেল বিস্ফোরণের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে জানান তিনি।
জেইউ
সর্বশেষ - রাজনীতি
- ১ ১৮ বছর রাজপথে যুদ্ধ করেছি, এখন মূল্যায়ন না হলে কষ্ট লাগে
- ২ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ
- ৩ এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ
- ৪ সাবেক উপদেষ্টা রিজওয়ানার বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি জামায়াতের
- ৫ অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি