দারুসসালামে নব্য জেএমবি’র চার সদস্য গ্রেফতার
রাজধানীর দারুসসালাম থেকে নব্য জেএমবি’র ‘বিবিএম’ গ্রুপের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিট।
গ্রেফতারকৃতরা হলেন- সিরাজুল ইসলাম ওরফে সবুজ (৩২), জাহাঙ্গীর আলম ওরফে আমজাদ (২৭), আব্দুল্লাহ আল মারুফ (৩০) ও আনোয়ার হোসেন (৩৫)। এ সময় বিভিন্ন ধরনের উগ্রবাদী বই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওবায়দুর রহমান জানান, মঙ্গলবার রাতে দারুসসালামের বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা নব্য জেএমবি’র কথিত আমির আইয়ুব বাচ্চুর সহযোগী হিসেবে সাভার ও আশপাশ এলাকায় উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করত। তাদের বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা রুজু হয়েছে।
জেইউ/জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের