এমপি হিসেবে শপথ নিলেন খালেক পত্নী
বাগেরহাট-৩ আসনে উপ-নির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী হাবিবুন নাহার এমপি হিসেবে শপথ নিয়েছেন। বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তার কার্যালয়ে হাবিবুন নাহারকে শপথ বাক্য পাঠ করান। সংসদ সচিব আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এসময় চিফ হুইপ আ স ম ফিরোজসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আবাদুল খালেকের ছেড়ে দেয়া বাগেরহাট-৩ আসনে উপনির্বাচনের দিন ধার্য ছিল ২৬ জুন। কিন্তু মেয়রের স্ত্রী হাবিবুন নাহারের প্রতিদ্বন্দ্বী না থাকায় এবং তার জমাকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষিত হওয়ার পর একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। গত ৩ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুন নাহারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
এদিকে শপথ অনুষ্ঠানের পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ সচিবালয়ের ডেপুটি সার্জেন্ট এ্যাট আর্মস স্কোয়াড্রন লিডার সাইয়ীদ মোহাম্মদ ওবায়েদুল্লাহকে উইং কমান্ডারের র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আবদুর রব হাওলাদারসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এইচএস/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এখন প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী
- ২ সবাই প্রধানমন্ত্রীকে ভুল বোঝায়, আমরা যেন ওই ট্র্যাপে আর না পড়ি
- ৩ ঈদযাত্রার নিরাপত্তায় মাঠে থাকবে সোয়াট, ডগ স্কোয়াড, অশ্বারোহী পুলিশ
- ৪ পরীক্ষা হলে নকল ধরায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেফতার
- ৫ রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত