মোহাম্মদপুরে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা গুলিবিদ্ধ
রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ফালু নামে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ১৪টি মামলা রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার দিবাগত রাতে বছিলার ৪০ ফিট এলাকায় মাদক উদ্ধার অভিযানে এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নয়ন মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক উদ্ধার অভিযানে গোলাগুলির ঘটনা ঘটে। ফালুকে আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। তারা বর্তমানে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন।
এআর/এমআরএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের