চিরকুট লিখে ৫ কোটি টাকার গাড়ি ফেলে পালালেন মালিক
রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে টয়োটা ল্যান্ডক্রুজার (ভি৮ সিসি-৪৬০৮, মডেল-২০১৩) ব্রান্ডের একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশান-১ এর ১১২ নং সড়ক হতে নম্বরপ্লেট বিহীন ওই গাড়িটি জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল গাড়িটি হেফাজতে নিয়েছে।
ড. সহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত নম্বরপ্লেট বিহীন গাড়িটিতে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা- ‘আমি স্বেচ্ছায় গাড়িটি রাস্তায় রেখে গেলাম। কিন্তু আমি গাড়িটির আমদানিকারক নই। আমদানিকারককে আইনের আওতায় নেয়ার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কাছে বিনীত অনুরোধ রইল। আমি দেশের আইনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’

তিনি বলেন, গাড়িটির মালিক অথবা চালক গাড়িটি রেখে পালিয়ে গেছে। শুল্ক করাদিসহ গাড়িটির আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।

এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে কাস্টমস আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
জেইউ/এমবিআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড