ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

কুমিল্লায় এলজিইডি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবি

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ১০ জুলাই ২০১৮

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) মাস্টাররোল/উন্নয়ন প্রকল্পের ৩ হাজার ৮২৩ জন কর্মচারীর চাকরি রাজস্বখাতে নিয়মিতকরণের দাবিতে কুমিল্লায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরীর এলজিইডি ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, এলজিইডির মাস্টাররোল ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মচারীরা প্রায় ২০ বছর যাবৎ কর্মরত রয়েছেন। কিন্তু চাকরি নিয়মিতকরণ না হওয়ায় তারা পরিবার পরিজন নিয়ে মানববেতর জীবন যাপন করছেন। পরবর্তীতে উচ্চ আদালতের রায়ে তাদেরকে রাজস্বখাতে নিয়মিতকরণ ও আত্মীকরণের আদেশ দেয়া হলেও তা এ পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। অবিলম্বে চাকরি নিয়মিতকরণের জন্য তারা সরকারের কাছে দাবি জানান।

এতে বক্তব্য দেন, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি সেলিম মোল্লা, মফিজুল ইসলাম, মাহবুব আলম ও সদস্য ফাতেমা আক্তার প্রমুখ।

মো. কামাল উদ্দিন/আরএ/পিআর

আরও পড়ুন