ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১২ মার্চ ২০২৬

দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রপতি। তিনি বলেছেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে তাঁবেদার ও ফ্যাসিবাদমুক্ত নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে। দেড় দশক এ দেশে ফ্যাসিবাদী শাসন চলেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি তার ভাষণে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, গত দেড় দশকে এই দেশে ফ্যাসিবাদী শাসন চলেছে। এই আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ আহত ও পঙ্গু হয়েছেন, পাঁচ শতাধিক মানুষ তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। সরকার আহতদের চিকিৎসা নিশ্চিত করতে ১২ হাজার ৪৩টি স্বাস্থ্যকার্ড দিয়েছে এবং গুরুতর আহত ১৩৭ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে।

তিনি আরও জানান, শহীদদের স্মৃতি রক্ষার্থে ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ এবং ঢাকায় জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর স্থাপনের কাজ চলমান।

রাষ্ট্রপতি বলেন, একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ এই মহান সংসদের যাত্রা শুরু হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, তিনি দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুরক্ষায় আপসহীন নেতৃত্ব দিয়েছেন।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি অনেকটা স্থিতিশীল হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৫৮ শতাংশে দাঁড়িয়েছে, যা সামনের দিনগুলোতে আরও কমবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন ইউএস ডলারে উন্নীত হয়েছে।

রাষ্ট্রপতি তার ভাষণে ব্যাংক খাতের সুশাসন ফিরিয়ে আনা এবং পুঁজিবাজারের অনিয়ম তদন্তে কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ব্যাংক খাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। পাশাপাশি পুঁজিবাজার সংস্কারে একটি পৃথক কমিশন গঠন করা হবে যারা ফ্যাসিবাদী শাসনামলে হওয়া সব অনিয়ম তদন্ত করবে।

এমওএস/এএমএ

টাইমলাইন

  1. ০৪:৪১ পিএম, ১২ মার্চ ২০২৬ দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি
  2. ০৪:৩৩ পিএম, ১২ মার্চ ২০২৬ এই রাষ্ট্রপতিকে আমরা দফায় দফায় প্রত্যাখ্যান করেছি: জামায়াত আমির
  3. ০৪:২৫ পিএম, ১২ মার্চ ২০২৬ চব্বিশের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি
  4. ০৪:১০ পিএম, ১২ মার্চ ২০২৬ রাষ্ট্রপতির ভাষণে হাসিমুখে টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  5. ০৪:০৭ পিএম, ১২ মার্চ ২০২৬ আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি
  6. ০৩:৫২ পিএম, ১২ মার্চ ২০২৬ সংসদে রাষ্ট্রপতির ভাষণের আগে বিরোধী দলের হট্টগোল, প্ল্যাকার্ড প্রদর্শন
  7. ০৩:৫১ পিএম, ১২ মার্চ ২০২৬ বিএনপির এমপিদের দ্রুত সংবিধান সংস্কার কমিশনে শপথের আহ্বান নাহিদের
  8. ০৩:৪৪ পিএম, ১২ মার্চ ২০২৬ রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট
  9. ০৩:৩৩ পিএম, ১২ মার্চ ২০২৬ ফ্যাসিস্ট ও দোসররা যেন সংসদে কথা বলতে না পারে: নাহিদ
  10. ০৩:২২ পিএম, ১২ মার্চ ২০২৬ খালেদা জিয়াকে নিয়ে যে কবিতা আবৃত্তি করলেন মির্জা ফখরুল
  11. ০৩:১৮ পিএম, ১২ মার্চ ২০২৬ ৫৪ বছরের বাংলাদেশে ৪৩ বছর দাপটের সঙ্গে রাজনীতি করেছেন খালেদা জিয়া
  12. ০২:৪০ পিএম, ১২ মার্চ ২০২৬ ত্রয়োদশ সংসদের কার্যক্রম দেখতে দেশবাসী মুখিয়ে আছে: স্পিকার
  13. ০২:৩২ পিএম, ১২ মার্চ ২০২৬ সংসদ হবে দেশের সব সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু: প্রধানমন্ত্রী
  14. ০২:০৮ পিএম, ১২ মার্চ ২০২৬ দেশ ও জনগণের স্বার্থে আমরা এই সংসদ অর্থবহ করতে চাই
  15. ০১:৪৪ পিএম, ১২ মার্চ ২০২৬ সংসদের দর্শকসারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা
  16. ০১:২৬ পিএম, ১২ মার্চ ২০২৬ খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
  17. ১২:৫২ পিএম, ১২ মার্চ ২০২৬ মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  18. ১২:২৫ পিএম, ১২ মার্চ ২০২৬ সংসদকে যুক্তি-আলোচনা-সমাধানের কেন্দ্রে পরিণত করতে চান প্রধানমন্ত্রী
  19. ১২:২১ পিএম, ১২ মার্চ ২০২৬ স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
  20. ১২:১০ পিএম, ১২ মার্চ ২০২৬ ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত
  21. ১১:৫১ এএম, ১২ মার্চ ২০২৬ ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
  22. ১১:৪৭ এএম, ১২ মার্চ ২০২৬ সভাপতির প্রস্তাবে সমর্থন, তবে সরকারি দল আলোচনা করতে পারতো
  23. ১১:৪৪ এএম, ১২ মার্চ ২০২৬ জাতীয় সংসদের স্পিকার হলেন মেজর হাফিজ
  24. ১১:২৯ এএম, ১২ মার্চ ২০২৬ সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ
  25. ১১:২৪ এএম, ১২ মার্চ ২০২৬ দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান
  26. ১১:২২ এএম, ১২ মার্চ ২০২৬ সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য
  27. ১১:০৭ এএম, ১২ মার্চ ২০২৬ স্পিকারের চেয়ার শূন্য রেখেই বসলো সংসদ অধিবেশন