শেলটেকের স্থপতি মাহফুজকে খুলনায় পাওয়া গেছে
আবাসন কোম্পানি শেলটেকের প্রধান স্থপতি (প্রিন্সিপাল আর্কিটেক্ট) মো. বিএমএম মাহফুজ নবীনকে (৩৭) খুলনায় পাওয়া গেছে। রাজধানীর ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রোববার (৮ জুলাই) নিখোঁজ হন মাহফুজ নবীন। এ ঘটনায় পরদিন সোমবার (৯ জুলাই) রাজধানীর ভাসানটেক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন তার পরিবারের সদস্যরা।
মাহফুজ নবীনকে খুঁজে পাওয়ার বিষয়ে ওসি সাব্বির বলেন, মাহফুজের পরিবারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি তাকে খুলনায় পাওয়া গেছে। তিনি এখন খুলনায় বোনের বাসায় আছেন।
এর আগে ওসি সাব্বির জানিয়েছিলেন, মোবাইল ফোন বন্ধের আগে মাহফুজের সর্বশেষ অবস্থান ছিল দারুস সালাম থানার পাশে। মাহফুজের পারিবারিক কিংবা অন্য কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। তবে সেদিন কলাবাগানে না গিয়ে কেন তিনি দারুসসালামে গিয়েছিলেন আমরা তা জানার চেষ্টা করছি।
ভাসানটেক থানায় করা জিডিতে উল্লেখ করা হয়, মাহফুজ নবীন রোববার ভাসানটেকের ধামাল কোটের বাসা থেকে কলাবাগানের অফিসের উদ্দেশে রওয়ানা দেন। এরপর বেশ কয়েকবার চেষ্টা করে তাকে ফোনে পাওয়া যায়নি।
এআর/এমএএস/আরএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের