হজযাত্রীরা পাচ্ছেন ফ্রি বাস সার্ভিস
হজযাত্রীদের নিরাপদে আশকোনার হজক্যাম্প থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দিতে ফ্রি বাস সার্ভিস দিচ্ছে ঢাকা উত্তর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
রোববার দুপুরে এ ফ্রি বাস সার্ভিস উদ্বোধন করেন ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায়।

তিনি বলেন, এয়ারপোর্ট ক্রসিং একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম ক্রসিং। হজযাত্রীরা পায়ে হেঁটে এই ক্রসিং অতিক্রম করলে দুর্ঘটনা কবলিত হওয়ার সম্ভাবনা থাকে। একইসঙ্গে উক্ত ক্রসিং-এ ট্রাফিক ব্যবস্থাপনায় সমস্যাসহ যানজটের সৃষ্টি হয়। তাই হজযাত্রীদের গমনাগমন নিরাপদ এবং সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনার জন্যই ট্রাফিক উত্তর বিভাগের এই উদ্যোগ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক গুলশান) মোহাম্মদ নাজমুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তরা) রহিমা আক্তার লাকী, সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) ট্রাফিক উত্তর আলী আকবর শরীফ, সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট ট্রাফিক জোন) শচীন মৌলিকসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এআর/জেএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ২ আবাসিক নন-মিটার গ্রাহকদের গ্যাস ব্যবহার নির্ধারণে বাখরাবাদের জরিপ শুরু
- ৩ ই-সিগারেট ও নিকোটিন পাউচ শিশুদের প্রাণঘাতী হুমকির দিকে ঠেলে দিচ্ছে
- ৪ বায়ু-শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: পরিবেশমন্ত্রী
- ৫ বনানীতে ১১ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট