সরকারি হজযাত্রীর তিনগুণ বেসরকারি হজযাত্রী সৌদি পৌঁছেছেন
হজ ফ্লাইটের তৃতীয় দিন শেষে ৩৮টি ফ্লাইটে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার মোট ১৩ হাজার ৮১৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
সোমবার বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে মোট ছয় হাজার ৭৪ জন ও সৌদি এয়ারলাইন্সের ২৩টি ফ্লাইটে মোট সাত হাজার ৭৪০ জন সৌদি পৌঁছান।
জেদ্দা বিমানবন্দরে কর্মরত ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনার ছয় হাজার ৭৯৮ জন ও বেসরকারি ৫২৮টি হজ এজেন্সির মাধ্যমে এক লাখ ২০ হাজারসহ মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন।
সূত্র জানায়, সোমবার রাত ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের ৩৮টি ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ২৫৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ১০ হাজার ৫৫৫ জন সৌদি আরব পৌঁছান।
এমইউ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের