উলিপুর-চিলমারীতে ২৫ জুলাই সাধারণ ছুটি
জাতীয় সংসদের কুড়িগ্রাম-৩ নির্বাচনী এলাকার শূন্য আসনে উপ-নির্বাচন উপলক্ষে আগামী ২৫ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় উলিপুর উপজেলা (সাহেবের আলগা ইউনিয়ন ব্যতীত) এবং চিলমারী উপজেলায় (অষ্টমীরচর ও নয়ারহাট ইউনিয়ন ব্যতীত) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে এ ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ওই তারিখে যদি কোনো পাবলিক পরীক্ষা নির্ধারিত থাকে, তাহলে পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক/কর্মচারীরা সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে।
এমইউএইচ/এনএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের