ডিবির অতিরিক্ত কমিশনার হলেন আব্দুল বাতেন
ছবি-ফাইল
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হিসেবে যোগ দিয়েছেন আব্দুল বাতেন। সম্প্রতি তিনি যুগ্ম কমিশনার থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) হয়েছেন।
সোমবার আব্দুল বাতেনকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হিসেবে বদলি করা হয়। ডিএমপির এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারিকৃত এক আদেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্যকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়। এরপর অতিরিক্ত কমিশনারের (ডিবি) শূন্য পদে যোগ দিয়েছেন আব্দুল বাতেন।
জেইউ/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের