বিনামূল্যে দাফনের দায়িত্ব নেবে ডিএসসিসি
সম্পূর্ণ বিনামূল্যে দাফন এবং শ্মশান ঘাটে শেষকৃত্যের ব্যবস্থা করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
বুধবার (২৫ জুলাই) নগরভবনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র সাঈদ খোকন এ ঘোষণা দেন।
মেয়র বলেন, শোকের মাস উপলক্ষে ১ আগস্ট থেকে আগামী এক বছর ডিএসসিসি এলাকার নাগরিকদের জন্য এ সেবার ব্যবস্থা রাখা হয়েছে। যদি কোনো নাগরিকের এমন সেবার প্রয়োজন হয় তাহলে ডিএসসিসি থেকে দাফন, লাশবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, জানাজার ইমাম, গোসলসহ সব কিছু ডিএসসিসি বিনামূল্যে করে দিবে।
এ ছাড়া ডিএসসিসি অস্থায়ীভাবে একটি বৃদ্ধাশ্রম নির্মাণের পরিকল্পনা করেছে। নাগরিকদের ভিতরে অনেকেই শেষ বয়সে পরিবার কর্তৃক পরিত্যাক্ত আথবা পরিবার পরিজনহীন নিঃস্ব অবস্থায় আশ্রয়স্থল খোঁজেন। বিষয়টি মাথায় রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ২০১৮-১৯ অর্থবছরের জন্য তিন হাজার ৫৯৮ কোটি ৭৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। দুপুরে নগরভবনের ব্যাংক ফ্লোরে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন এ বাজেট ঘোষণা করেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল, প্রধান সম্পত্তি কর্মকর্তা আব্দুল মালেকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএস/এএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের