আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
পবিত্র হজ পালন করতে গিয়ে মো. আবুল কালাম আজাদ (৬০) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্নাল্লিাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
জামালপুর সদর থানার শাহবাজপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ গত ১৮ জুলাই সৌদি আরবে যান। মক্কাতে অবস্থানকালে ২৩ জুলাই তিনি মারা যান।
তার পাসপোর্ট নম্বর বিটি-০২৯৯৪৬৬। তিনি নিবিড় ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মাধ্যমে পবিত্র হজ পালন করতে গিয়েছিলেন।
চলতি বছর হজ পালন করতে গিয়ে মো.আবুল কালাম আজাদসহ মোট তিনজন হজযাত্রীর মৃত্যু হলো। গত ১৮ জুলাই মানিকগঞ্জের মো. আবদুস সাত্তার (৬৯) মারা যান। তার পাসপোর্ট নম্বর বিএন-০৫৪০০০৮।
গত ১৫ জুলাই নারায়ণগঞ্জের মোহাম্মদ আমির হোসেন (৫৪) মারা যান। তার পাসপোর্ট নম্বর বিআর-০৯৪৭১৩১।
এমইউ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪