মেরুল বাড্ডার ইউলুপ উদ্বোধন শনিবার
হাতিরঝিলের সমন্বিত উন্নয়ন প্রকল্পের মেরুল বাড্ডার ইউলুপ চালু হচ্ছে শনিবার। এদিন বিকেল ৫টায় প্রতিক্ষীত এই ইউলুপটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাড্ডায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিরাপত্তার অংশ হিসেবে শনিবার দুপুর ৩টা থেকে বাড্ডা ও হাতিরঝিল এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ।
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ জুলাই বিকেল ৫টায় বাড্ডা ইউলুপ উদ্বোধন করবেন। উদ্বোধন উপলক্ষে বিকেল ৩টা থেকে রামপুরা টিভি ভবন এলাকার বাড্ডা ইউলুপ এবং সমগ্র হাতিরঝিল এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।’
২০১৫ সালের মাঝামাঝিতে শুরু হওয়া বাড্ডা ইউলুপটির কাজ শুক্রবার চূড়ান্তভাবে শেষ হয়। ইউলুপটির দৈর্ঘ্য ৪৫০ মিটার ও প্রস্থ ১০ মিটার।
এআর/এমআরএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪