ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬
প্রতীকী ছবি
রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হয়ে বিশেষ এই অভিযান চলে শনিবার সকাল পর্যন্ত।
এক বার্তায় ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৮ হাজার ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৭৫ গ্রাম ও ১৩০ পুরিয়া হেরোইন, ১৪০ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে।
এআর/এসআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড