সুন্দরবনে শিল্পায়ন বন্ধের আহ্বান জাতিসংঘের
পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি ও ইউনেস্কো ঘোষিত ‘বিশ্ব ঐতিহ্য’ সুন্দরবনে শিল্পায়ন বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
গত মঙ্গলবার সংস্থাটির মানবাধিকার বিষয়ক কার্যালয় হিউম্যান রাইটস অফিস অব দ্য হাইকমিশনার এক বিবৃতিতে এ আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়, সুন্দরবনের ক্রমবর্ধমান শিল্পায়ন রয়েল বেঙ্গল টাইগার ও নদীর ডলফিনসহ সেখানে বিচরণকারী অন্যান্য বিপন্ন প্রাণীর বাস্তুসংস্থান প্রক্রিয়াকে শুধু হুমকির মুখেই ফেলেনি, বরং এতে ৬০ লাখেরও বেশি মানুষের অধিকার ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছে। এসব মানুষের জীবন, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য ও সংস্কৃতি সরাসরি নিরাপদ, সমৃদ্ধ ও টেকসই সুন্দরবনের ওপর নির্ভর করে।
বিবৃতিতে সংস্থাটির মানবাধিকার বিষয়ক বিশেষ দূত জন এইচ নক্স বলেন, বাংলাদেশকে অবশ্যই সুন্দরবনের বনাঞ্চলে শিল্পায়ন বন্ধ করতে হবে।
এমবিআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব