ঈদে সড়ক দুর্ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের কমিটি
ঈদুল আজহার আগে ও পরে নরসিংদী, নাটোর, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানের সড়ক দুর্ঘটনার কারণ তদন্তে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে শনিবার সন্ধ্যায় এ কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
সড়ক বিভাগের অতিরিক্ত সচিব সফিকুল ইসলামকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শনিবার রাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত বুধবার (২২ আগস্ট) সারাদেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়েছে। ঈদের আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।
সর্বশেষ শনিবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের লালপুরের কদিমচিলান এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১২ জন ও হাসপাতালে নেয়ার পর একজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জনই লেগুনার যাত্রী। একজন বাসের যাত্রী। এছাড়াও বাসের ১৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
একই দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় শ্যামলী পরিবহনের দুটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুইজন নিহত হয়েছেন।
আরএমএম/এইউএ/এমবিআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদের কেনাকাটা: সাধ্যের মধ্যে সবই মেলে মোহাম্মদপুরের যে মার্কেটে
- ২ চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, জব্দ পৌনে ২ লাখ ইয়াবা
- ৩ শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে বাংলাদেশ-জাপান বৈঠক
- ৪ স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিতে সর্বোচ্চ সক্ষমতা নিয়ে সরকার কাজ করছে
- ৫ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী