কক্সবাজারের খাবার হোটেলে ভোক্তা অধিদফতরের অভিযান
স্বাস্থ্যসম্মত খাবার তৈরিসহ ভোক্তার অধিকার নিশ্চিত করতে পর্যটন নগরী কক্সবাজারের খাবার হোটেলগুলোতে অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন এলাকায় অবস্থিত হোটেল, রেস্তোরাঁয় অভিযান চালিয়ে নয়টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করে অধিদফতর।
এসব হোটেল-রেস্তোরাঁর মধ্যে হান্ডি কক্সকে এক লাখ, কড়াই রেস্টুরেন্টকে ৭৫ হাজার, পউসী রেস্টুরেন্টকে ২৫ হাজার, ঝাউবন রেস্তোরাঁকে ২৫ হাজার, রান্নাঘর রেস্তোরাঁকে ২৫ হাজার, সৈকত ভাতঘরকে ১০ হাজার, বৈশাখী মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার, নূর হোটেলকে ১০ হাজার এবং কস্তুরো রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সার্বিক তত্ত্বাবধায়ন করেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন অধিদফরের কক্সবাজার জেলার সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলা এবং সদর মডেল থানার এসআই হারুন।
এসআই/এসআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বাংলামোটরেও পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
- ২ ৪৪তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন
- ৩ ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জলকামান-টিয়ারগ্যাস নিক্ষেপ
- ৪ যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান, পিছু হটলেন সরকারি কর্মচারীরা
- ৫ ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের র্যালি