ইউক্যাশে দেয়া যাবে ঢাকা জেলা ট্রাফিক পুলিশ কেসের জরিমানা
ঢাকা জেলা পুলিশ ও ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) মধ্যে ট্রাফিক কেস ফাইন পরিশোধ সম্পর্কিত এক চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি ঢাকা জেলা পুলিশ কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান, পিপিএম এবং ইউসিবির পক্ষে ইভিপি ও হেড অব ইউক্যাশ এটিএম তাহমিদুজ্জামান, এফসিএস।
চুক্তি অনুযায়ী এখন থেকে ইউসিবিএলের মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস ‘ইউক্যাশের’ যে কোনো এজেন্ট পয়েন্ট বা ব্যক্তিগত ‘ইউক্যাশ’ অ্যাকাউন্টের মাধ্যমে অতি সহজেই ট্রাফিক কেসের ফাইন পরিশোধ করা যাবে।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি
এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪