সড়ক পরিবহন আইনে নাগরিক দুর্ভোগ কমবে : আইইবি
সড়ক পরিবহন আইনটি জাতীয় সংসদে পাশ হওয়ার ফলে দেশের জনগণ তথা শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে। এই আইনটি দ্রুত বাস্তবায়ন হলে সড়কে নাগরিকদের দুর্ভোগ কমে আসবে বলে জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)।
সেই সঙ্গে সড়ক পরিবহন আইন-২০১৮ জাতীয় সংসদে পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ এক বিবৃতিতে এ অভিনন্দন এবং শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তারা বলেন, সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি আধুনিক ও যুগোপযোগী আইন দেশের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আইনটি জাতীয় সংসদে পাশ করায় আইইবি তথা প্রকৌশলী সমাজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।
তারা আরও বলেন, বর্তমান সময়ে সড়ক পরিবহন আইন নিয়ে দেশের নাগরিকদের যে প্রত্যাশা ছিল তা সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমেও উঠে এসেছে। সড়ক পরিবহন আইনটি জাতীয় সংসদে পাশ হওয়ায় দেশের মানুষ তথা শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে। আমরা বিশ্বাস করি এই আইনটি দ্রুত বাস্তবায়ন হলে সড়কে নাগরিকদের দুর্ভোগ কমবে।
এএস/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড