রোহিঙ্গাদের স্বাস্থ্য উন্নয়নে বিশ্ব ব্যাংকের ৪২০ কোটি টাকা
# অনুদান হিসাবে এ অর্থ দিচ্ছে সংস্থাটি
# এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে
বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের স্বাস্থ্য উন্নয়নে ৪২০ কোটি টাকা দিচ্ছে বিশ্ব ব্যাংক।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ব ব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিপত্রে সই করেন বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি চিমিয়াও ফান ও ইআরডির জ্যেষ্ঠ সচিব কাজী শফিকুল আযম।
অনুষ্ঠানে জানানো হয়, রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবায় সরকার যে কর্মসূচি নিয়েছে তাতে গতি আনতে পাঁচ কোটি ডলার অনুদান দিচ্ছে বিশ্ব ব্যাংক। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় প্রায় ৪২০ কোটি টাকা।
বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, মিয়ানমারে নিপীড়িত ১১ লাখের বেশি রোহিঙ্গা এখন কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নিয়েছে। তাদের স্বাস্থ্য রক্ষায় বাংলাদেশ সরকার যে প্রকল্প গ্রহণ করেছে, তাতে সহযোগিতা হিসেবে জরুরি ভিত্তিতে এ অনুদান দেয়া হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, বিশ্ব ব্যাংকের এ অর্থ রোহিঙ্গাদের মাতৃস্বাস্থ্য, নবজাতক, শিশু ও কিশোরদের পুষ্টি ও মানসিক স্বাস্থ্য সেবা দেয়ার জন্যই মূলত ব্যয় হবে।
ইআরডি সচিব বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীর জন্য বিশ্ব ব্যাংকের এ অনুদানকে স্বাগত জানায়।
এমএ/এএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের