চট্টগ্রামে অস্ত্রধারী সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে অস্ত্রধারী নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সাব্বির সাদিককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নগরের কোতোয়ালী থানার রাজাপুর লেইন থেকে নগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান।
গতকাল বুধবার দুপুরে ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস। বিরোধ কলেজ কমিটি নিয়ে হলেও সংঘর্ষে যোগ দেয় বিপুল সংখ্যক বহিরাগত তরুণ। তাদের কারও কারও হাতে রামদা-কিরিচ দেখা গেছে।
বেলা পৌনে ১টার দিকে গণি বেকারি মোড়ে কাপড়ে মুখ ঢাকা ১৫ থেকে ২০ জন বহিরাগত যুবক অস্ত্র হাতে রাস্তায় নেমে আসে। এ সময় সাদা শার্ট পরিহিত ছাত্রলীগের সহ-সম্পাদক সাব্বির সাদিককে শাটারগান উঁচিয়ে গুলি ছুঁড়তে দেখা যায়।
আবু আজাদ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪