রামপাল বিদ্যুৎকেন্দ্র আগামী বছর উৎপাদনে যাবে
ফাইল ছবি
বহুল আলোচিত রামপাল বিদ্যুৎকেন্দ্র আগামী বছর থেকে উৎপাদনে যাবে বলে জানানো হয়েছে। এই কেন্দ্রের কাজের অগ্রগতি সন্তোষজনক বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে জানানো হয়।
বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৪৬তম বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি এবং এম এ লতিফ এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র এবং বাস্তবায়নাধীন কয়লাভিত্তিক কেন্দ্রসমূহের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি সন্তোষজনক এবং এটি আগামী বছর থেকে উৎপাদনে যেতে পারবে বলে বৈঠকে অবহিত করা হয়।
বৈঠকে আরও জানানো হয়, বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলন বর্তমানে অব্যাহত রয়েছে। বিদ্যমান চুক্তির আওতায় ২০২১ সাল পর্যন্ত এখান থেকে ৩.২০৫ মিলিয়ন মেট্রিক টন কয়লা উত্তোলন সম্ভব হবে। এরপর বড়পুকুরিয়া কয়লা খনির উত্তর অংশে ১.৫ বর্গ কিলোমিটার এবং দক্ষিণে ৩ বর্গ কিলোমিটার মজুদ এলাকা হতে কয়লা উত্তোলনের মাধ্যেম চাহিদা পূরণের উদ্যোগ নেয়া হবে।
বৈঠকে বিদ্যুৎ বিভাগের সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবসহ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এইচএস/এমআরএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের