বহির্নোঙরে ডুবল লাইটারেজ ‘চর শ্যামাইল’
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘চর শ্যামাইল’ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বন্দর ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ।
তিনি বলেন, ‘বহির্নোঙরে একটি মাদার ভেসেল থেকে তিনটি লাইটারেজ জাহাজ লোহার স্ক্র্যাপ খালাসের কাজ করছিল। কাজ শেষে দুর্ঘটনাবশত মাদার ভেসেলের সঙ্গে ‘চর শ্যামাইল’ জাহাজের দড়ি না খোলায় মাদার ভেসেল চলতে শুরু করে। অপর একটি লাইটারেজ জাহাজের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়।’
তিনি আরও বলেন, তবে ‘চর শ্যামাইল’ জাহাজটিতে কতজন মাঝি-মাল্লা ছিলেন, তাদের কী অবস্থা এ বিষয়ে কিছুই জানা যায়নি।
আবু আজাদ/বিএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব