অস্ত্র-গুলিসহ ছিনতাই মামলার আসামি গ্রেফতার
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শাহ আমানত হাউজিং এলাকা থেকে একটি একনলা বন্দুক ও চারটি গুলিসহ একাধিক ছিনতাই মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বাকলিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ইউসুফ ওরফে তুফান (১৯)। তিনি নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার মৃত ইউনূছের ছেলে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে নগরের শাহ আমানত হাউজিং এলাকা থেকে তুফান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার হাতে থাকা ব্যাডমিন্টন র্যাকেটের ব্যাগ থেকে দেশীয় একটি একনলা বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার তুফানের বিরুদ্ধে বাকলিয়াসহ নগরীর বিভিন্ন থানায় কয়েকটি ছিনতাই মামলা আছে।’
আবু আজাদ/বিএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড