ছিনতাইকালে যুবককে হাতেনাতে গ্রেফতার
প্রতীকী ছবি
রাজধানীর খিলগাঁওয়ে মোবাইল ছিনতাই করার সময় মো. খোকন ওরফে পাঠা খোকন (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে খিলগাঁও আইডিয়াল স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
এক বার্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, মো. নুরে আলম নামে এক ব্যক্তির মোবাইল ছিনতাইয়ের সময় তাকে হাতেনাতে গ্রেফতার করেছে খিলগাঁও থানার পুলিশ। পরে তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু ও ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বার্তায় আরও উল্লেখ করা হয়েছে গ্রেফতারকৃত খোকনের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী থানার উত্তর চরখালী গ্রামে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করা হয়েছে।
এআর/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪