ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে ফোনে শোক জানালেন প্রধানমন্ত্রী
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে ফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ফোনালাপে তাদের মধ্যে প্রায় ১০ মিনিট কথোপকথন হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ায় জীবন ও সম্পদহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন শেখ হাসিনা। এ সময় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, ইন্দোনেশিয়া একা নয়; বাংলাদেশও এ বিপদে ইন্দোনেশিয়ার পাশে আছে। এই মুহূর্তে ইন্দোনেশিয়ার কী ধরনের সাহায্য প্রয়োজন তা তিনি জানাতে বলেছেন। এ দুর্যোগে ইন্দোনেশিয়ায় সব ধরনের সাহায্য পাঠাতে প্রস্তুত বাংলাদেশ।
এইউএ/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক নিরাপত্তা নিশ্চিতে চালকের দৃষ্টিশক্তি ভালো থাকা গুরুত্বপূর্ণ
- ২ রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
- ৩ ভিড় কমেনি ফিলিং স্টেশনে, ধীরে ধীরে বড় হচ্ছে যানবাহনের লাইন
- ৪ দ্বিতীয় দিনের মতো বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ চলছে
- ৫ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী