বাল্য বিবাহ বন্ধে সচেতনতা জরুরি
সমাজের সব অসঙ্গতি শুধু আইন বা বিধিবিধান দিয়ে দূর করা যায় না উল্লেখ করে বাল্য বিবাহ বন্ধে সচেতনতা জরুরি বলে মত দিয়েছেন আলোচকরা।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশ শিশু : প্রতিশ্রুতি ও অগ্রগতি ২০১৭’শীর্ষক প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন আলোচকরা।
বক্তারা বলেন, বাল্য বিবাহের ক্ষেত্রে অনেকগুলো কারণের মধ্যে দারিদ্র্য একটি বড় বিষয়। শিক্ষাও বড় বিষয়। আমরা সমাজে যখনই একটি মেয়ের নিরাপত্তার অভাব বোধ করি, তখনই অল্প বয়সে তাকে বিয়ে দেয়ার উদ্যোগ নেই।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লায়লা জেসমিন বলেন, বাল্য বিবাহ প্রতিরোধ আইনের বিধিমালা ইতোমধ্যে জারি করা হয়েছে। এ বিধিমালায় অপরিণত বয়সে বিবাহের ক্ষেত্রে শুধু পিতামাতার মতামত না, এর সঙ্গে আদালতকেও সম্পৃক্ত করা হয়েছে। তবে সমাজে বাল্য বিবাহ রোধ করতে হলে সচেতনা জরুরি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের চাইল্ড রাইটস গভর্ন্যান্স অ্যান্ড চাইল্ড প্রটেকশন ম্যানেজার রাশেদা খাতুন, আইন ও সালিশ কেন্দ্রের শীপা হাফিজা, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের শিশু সুরক্ষা বিষয়ক উপদেষ্টা শাহনাজ রহমান প্রমুখ।
এএস/এনডিএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সংবিধান সংস্কার হয় না বরং স্থগিত বা সংশোধন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ২ ঢাকায় অবৈধ নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের আলটিমেটাম
- ৩ বিলুপ্ত হতে যাওয়া অধ্যাদেশগুলো নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা
- ৪ শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণে কর্মচারীদের বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
- ৫ চৈত্র সংক্রান্তিতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি