রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৫৯
রাজধানীর বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১৭৬১ পিস ইয়াবা, ৭২০ গ্রাম ১০৬৫ পুরিয়া হেরোইন, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ০৬ লিটার দেশি মদ, ১৩০ ক্যান বিয়ার ও ৬১টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ তয়াছির জাহান বাবু।
জেইউ/এমবিআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪