চার বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
অবৈধভাবে পরিচালিত চার বেকারি মালিককে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে এবং এপিবিএন-১ এর সহায়তায় রাজধানীর খিলগাঁও এলাকায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা এবং জরিমানা করা হয়।
বিএসটিআই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানকালে উত্তর গোড়ান এলাকায় অবস্থিত নিউ টেন স্টার বেকারি, মায়ের দোয়া বেকারি, সততা বেকারি ও বাবার দোয়া বেকারি কর্তপক্ষকে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন বিস্কুট ও কেক উৎপাদন এবং অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করায় এক লাখ ১০ হাজর টাকা জরিমানা করা হয়।
এমইউএইচ/এমএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের