বেতারে কর্মরত নিজস্ব শিল্পীদের আত্মীকরণের সুপারিশ
বাংলাদেশ বেতারে কর্মরত নিজস্ব শিল্পীদের আত্মীকরণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ছিল দাবি করে কমিটির পক্ষ থেকে এই শিল্পীদের চাকরি স্থায়ী করে পেনশন-সংক্রান্ত সমস্যা দ্রুত নিষ্পত্তিরও পরামর্শ দিয়েছে কমিটি।
সোমবার জাতীয় সংসদ ভবনে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ এমপির সভাপতিত্বে কমিটির সদস্য ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, সিমিন হোসেন রিমি এমপি ও সাইমুম সরওয়ার কমল এমপি অংশ নেন।
বৈঠকে বাংলাদেশ সংবাদ সংস্থা বিল ২০১৮ বিস্তারিত আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষা শেষে চূড়ান্ত করা হয়।
এইচএস/জেডএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের